• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

‘বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আ’লীগের রাজনীতি করার সুযোগ নেই

Byadmin

নভে. ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একটা গণহত্যা করেছে। তাদের সত্যটা স্বীকার করতে হবে। তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই।

তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে- সেগুলো আলোচনা-পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করার চেষ্টা করবো।’

গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘মানুষের যে জন-আকাঙ্ক্ষা, সেটির প্রতি সরকার দায়বদ্ধ-কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।’

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights