• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাঞ্ছারামপুরের জনগণের একটাই চাওয়া ধানের শীষের প্রার্থী পাওয়া- এম এ খালেক

Byadmin

নভে. ২০, ২০২৫

★ওয়ালী আশরাফের স্মরণসভায় নেতাকর্মীদের ঢল**

রাজু আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক বলেছেন,
“বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি—এটা কারও ভুলে গেলে চলবে না। গত ২৫ বছর আমরা ধানের শীষকে বুকে ধরে রেখেছি।”

বুধবার (১৯ নভেম্বর) ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে বিএনপির সাবেক দুইবারের এমপি মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বৃহৎ এই স্মরণসভায় ছয় ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা জড়ো হন। দুপুরের পর থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন।

“নির্যাতনকে তোয়াক্কা করিনি, ধানের শীষই আমাদের পথ”— এম এ খালেক

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন,
“২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা চারবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছি। হামলা, মামলা, নির্যাতন—এসব দিয়ে আমাদের দমানো যায়নি। মাটির মানুষের ভালোবাসা আমাকে সবসময় ধানের শীষের জন্য কাজ করার শক্তি দিয়েছে।”

তিনি আরও বলেন,
“ঐক্য ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। পরিবার হতে সমাজ, সমাজ হতে রাষ্ট্র—সবই ঐক্যের ওপর দাঁড়িয়ে থাকে। বাঞ্ছারামপুরে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।”

ওয়ালী আশরাফ ছিলেন বাঞ্ছারামপুর বিএনপির স্থপতি— রাইকা ওয়ালী খান

স্মরণসভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ওয়ালী আশরাফের মেয়ে, বিএনপি নেত্রী রাইকা ওয়ালী খান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার বাবা দেশের মানুষের জন্য জীবনভর কাজ করেছেন। বাঞ্ছারামপুরে বিএনপির গোড়াপত্তন করেছিলেন তিনি। দুইবার এমপি হয়ে এলাকার উন্নয়নে যে কাজ করেছেন, তা আজও মানুষ মনে রাখে।”

তিনি আরও বলেন,
“আমরা ডান-বাম রাজনীতি বুঝি না। বাঞ্ছারামপুরের মানুষ ধানের শীষ চায়। এখানে ধানের শীষের একনিষ্ঠ সমর্থক রয়েছে। তাই এখানে বিএনপির ন্যায্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে—এটাই কর্মীদের প্রত্যাশা।”

অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে স্মরণসভা।আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির উপদেষ্টা মেজর (অব.) সাইদ,বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস,যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ,সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, বিশিষ্ট আইনজীবী মীর হালিম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ,পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী,উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন,সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ,সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন।

নেতারা সবাই ওয়ালী আশরাফের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, বাঞ্ছারামপুরে বিএনপিকে পুনর্গঠনে ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করেছে তাঁর আদর্শ।

ওয়ালী আশরাফের রুহের মাগফেরাত কামনা, সভা শেষে মরহুম এটিএম ওয়ালী আশরাফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকল নেতাকর্মী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights