• বৃহঃ. জুলা ১৬, ২০২৬

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ হোসেন

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলা ১৫, ২০২৬


শেখ ফরিদ উদ্দিন
বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় কূটনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। এ গ্রুপের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত আলোচনার পর এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. ইকবাল বাশার স্বাক্ষরিত ১৩ জুলাইয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যরা হলেন— বিএনপির মো. শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), মো. হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), মো. খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়ীয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১), মো. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোর-২) এবং এনসিপির মো. আবুল হাসানাত এমপি (কুমিল্লা-৪)।
উল্লেখ্য, নবনিযুক্ত চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ হোসেন অতীতেও একাধিক মেয়াদে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্ব আরও জোরদারে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights