• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাংলাদেশে আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ

Byadmin

জানু. ৫, ২০২৬

অনলাইন ডেস্ক

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ উপস্থাপন করা হয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশের সব টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন বলে বিভিন্ন মাধ্যমে জানানো হয়। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের দলে নেই।

খেলোয়াড়দের প্রতি এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশ সরকারের এই কঠোর পদক্ষেপকে দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে ২০২৬ সালের আইপিএল বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights