• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

৩১ দফা কর্মসূচি প্রচারে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের পথসভা ও লিফলেট বিতরণ

Byadmin

অক্টো. ২৬, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের নাগেরচর, বলরামপুর, বাতাকান্দি, গাজিপুর, শ্রীনারায়ণকান্দি ও উলুকান্দি এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া,উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক আদিলুর রহমান ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কামাল হোসেন মেম্বার , আব্দুল জলিল, মহসিন বেপারী ও কলাকান্দি ইউনিয়নের যুবদলের সভাপতি হাবিব সরকার, ছাত্রদল নেতা জুয়েল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights