• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বরিশালের হিজলায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

Byadmin

এপ্রিল ২৯, ২০২৫

হিজলা প্রতিনিধিঃ 
বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীর খালের পানির স্রোতে পড়ে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১, ৩০ টার সময় উপজেলার বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানাযায় বাউশিয়া গ্রামের মোক্তার বাগার শিশু ছেলে আবদুল্লাহ-(৬) ও তার মেয়ের শিশু কন্যা সাওদা (৫) নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়।পরে স্থানীয় লোকজন আবদুল্লাহর মরদেহ উদ্ধার করলেও ভাগ্নি সাওদার তথ্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় হিজলা থানার ফায়ার সার্ভিস,কোষ্টগাড নৌ-পুলিশ নিখোজ সাওদার লাশ উদ্ধার অভিযানে পরিচালনা করছেন।

জানা যায় মোক্তার বাগার বাড়িতে মেয়ে ও নাতনী বেড়াতে আসে।দুপুরে মামা ভাগ্নি সবার চোখের আড়ালে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান ঘটনাটি দুপুরেই অবগত হয়েছি।যে শিশুটি এখনো নিখোজ রয়েছে তা উদ্ধারের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, 

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights