• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফতুল্লায় কুখ্যাত রাজ্জাক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান, অস্ত্র–গাঁজাসহ উদ্ধার

Byadmin

ডিসে. ১১, ২০২৫

তাঞ্জিলা লিপি, নারায়ণগঞ্জ:

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ প্রাপ্ত এক কলের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় টানা দুই দফা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রজ্জাক গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। ৯৯৯ থেকে ফতুল্লা থানা ডিউটি অফিসারকে জানানো হয়—পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইন সংলগ্ন ফরিদা ক্লিনিকের পেছনে জালাল সাহেবের বাড়ি, যা ‘৫২ ঘর’ নামে পরিচিত, সেখানে হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভেতর একজন সাগর নামে ব্যক্তিকে অজ্ঞাত পরিচয়ের লোকজন আটকে রেখেছে।

সংবাদ পেয়ে ডিউটি অফিসারের নির্দেশে ঈগল-২ টিমের এসআই মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। রাত ১২টা ৩৫ মিনিটে তল্লাশি চালিয়ে হরমুজ মুন্সীর ঘর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, ম্যাগাজিনভর্তি এক রাউন্ড গুলি (বুলেটবিহীন) উদ্ধার করা হয়। এরপর অস্ত্রটি বিধি মোতাবেক জব্দ করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এর আগের রাত ১১টার দিকে ইসদাইরের কুখ্যাত রজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ ১০–১২ জন যুবক হরমুজ মুন্সীর ঘরে ঢুকে মোবাইল চুরির অজুহাতে ঘর ভাঙচুর করে। তারা ঘরে থাকা লোকজনকে মারধর করে বের করে দিয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন, এসআই রফিক বিপিএমসহ একাধিক ফোর্স অংশ নেন।

অভিযানে সন্ত্রাসী রজ্জাক (৪৫) পিতা—এরশাদের দখলে থাকা ঘর থেকে উদ্ধার করা হয়- ম্যাগাজিন: ০২টি,গুলি: ০৩ রাউন্ড, খেলনা পিস্তল: ০১টি, সুইচ গিয়ার চাকু: ০১টি, স্টিলের ছোরা: ০৪টি, দা: ০১টি, গাঁজা: ১ কেজি।

উদ্ধারকৃত সব আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত রজ্জাক, তার ছেলে ওয়াসিমসহ চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, কুখ্যাত রজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ব্যবসাসহ অসংখ্য মামলা রয়েছে। এলাকায় তার ত্রাস ও প্রভাব দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক অভিযানে তার চক্র দুর্বল হয়ে পড়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights