
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ।
শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা প্রশ্নফাঁস নিয়ে বিরূপ ও বিভ্রান্তিকর মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সব মাদ্রাসা নিয়মিত ও কার্যকরভাবে পরিদর্শন করা সম্ভব হয় না। এ পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার কমন বিষয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষাব্যবস্থায় সমতা ও মানোন্নয়ন নিশ্চিত করা যায়।
সভায় বক্তব্যের আগে শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল নিয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা অবগত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
