• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান

ByShirso aparadh

জুন ২০, ২০২৬

সাইফুল ইসলাম :

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । রোববার (২১ জুন) মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ছয় দিনের এ সফরকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া সফর করবেন। এরপর তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামী ২৩ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী -এর আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হতে পারে।

রোববার দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, কৃষি সহযোগিতা এবং হালাল পণ্য রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি সফরের অন্যতম প্রধান আলোচ্যসূচি হিসেবে গুরুত্ব পাচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে স্থবির হয়ে থাকা শ্রমবাজার সচল করার বিষয়ে এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া সফর বাংলাদেশের জনশক্তি রপ্তানি, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করেছিলেন। ওই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়েছিল।

এদিকে, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights