• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পরীক্ষায় নকল ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ হালনাগাদ করে কঠোর করা হচ্ছে -শিক্ষা মন্ত্রী মিলন।

Byadmin

এপ্রিল ৬, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন । । আসন্ন এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষায় সব ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার ঠেকাতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন হালনাগাদ করে কঠোর করা হচ্ছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার খাতা মূল্যায়নে জড়িতদেরও মূল্যায়ন আইনের অধীনে আনা হচ্ছে।
নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিতে ৬ এপ্রিল, সোমবার শিক্ষানগরী ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে অংশীজনদের সঙ্গে সচেতনতা মূলক মতবিনিময় সভায় এমনটাই জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নকল আপনারাই রোধ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি এসেছি, শিক্ষার মান উন্নয়নে পরিবেশ দেখতে। আমি সরেজমিনে কোথায় স্কুল দরকার আছে, কোথায় নেই তা দেখে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে দূর থেকেই সব দেখভাল করবো। এগুলো আর্কাইভে রাখা হবে। এর মাধ্যমে আমি জটিলতা জানতে পারবো। তাই যাদের সিসি ক্যামেরা বসানোর আর্থিক স্বচ্ছলতা নেই তাদেরকে আমি বোর্ডের অনুমোদন ক্রমে ৫০ হাজার টাকার মতো সহায়তা করবো।
মতবিনিময় সভায় উচ্চ শিক্ষার মাধ্যমে সোনার হরিণ বিসিএস এর পেছনে ছুটে বেকারত্ব না বাড়িয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেন শিক্ষা মন্ত্রী। একই সঙ্গে মাদ্রাসাতেও বিএনসিসি গঠনের কথা বলেন তিনি।
“জিপিএ এ’র শিলা বৃষ্টি দেখতে চাই না” মন্তব্য করে, অতিরিক্ত জিপিএ বেশি পেলে কিংবা ফেলের হার বাড়লে পরীক্ষকদের মূল্যায়নের অধীনে আনা হবে বলে মনে করেন আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড: মুহাম্মদ শহীদুল্লাহ্সহ আরো অনেকে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগন উপস্থিত থেকে নকল প্রতিরোধে করনীয় সম্পর্কে তাদের মতামত প্রদান করেন ও তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights