• শুক্র. জুলা ১০, ২০২৬

অ্যাম্বুলেন্সের তেল চুরি করে বিক্রি, মোরেলগঞ্জে যুবক আটক ও জরিমানাঅ্যাম্বুলেন্সের তেল চুরি করে বিক্রি, মোরেলগঞ্জে যুবক আটক ও জরিমানা

নাহিদা আক্তার লাকী || খুলনা

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সের নামে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলেই তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযুক্ত হানিফ তালুকদার পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘন করায় একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights