• শুক্র. জুন ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নিবন্ধনহীন অনলাইন পোর্টাল বন্ধে সিলেট পুলিশের ৪৮ ঘণ্টার সময়সীমা

Byadmin

এপ্রিল ৩০, ২০২৬

সিলেট জেলা প্রতিবেদক :

সিলেট মহানগরীতে নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলো ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল কোনো ধরনের নিবন্ধন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার করছে, যার ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধ করে তাদের কনটেন্ট দেশি-বিদেশি ডোমেইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব পোর্টালের কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে পৃথক ঘটনায় ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পুলিশ হত্যার ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন ফজলুর রহমান। এছাড়া সশস্ত্র বাহিনী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights