• রবি. জুন ৭, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত

BySaiful

জুন ৭, ২০২৬ ##ইজরাহিল

দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে আইডিএফ।আইডিএফ জানায়, নিহতদের একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি কমান্ডো ব্রিগেডের এলিট ইগোজ ইউনিটে উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।অন্য ঘটনায়, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) শুক্রবার দক্ষিণ লেবাননে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক ধারণা, অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি ছুটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ জানতে সামরিক পুলিশ তদন্ত করছে।এদিকে, পুরো সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে ইসরায়েল ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে জানা গেছে। আইডিএফের দাবি, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন সামরিক অবকাঠামো ছিল।অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান এবং সীমান্তসংলগ্ন একটি আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলের একাধিক এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।আইডিএফ আরও জানায়, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অবস্থানের কাছে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

By Saiful

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights