• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিন এপিবিএন খুলনার সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য: ৬৭টি মোবাইল ও ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার

Byadmin

ডিসে. ২৯, ২০২৫

নাহিদা আক্তার লাকী:
৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশনায় গঠিত অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

৩ এপিবিএন খুলনার নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় সাইবার ক্রাইম ইউনিট অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিকনির্দেশনায় এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মোঃ ইয়াছিন আলী-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিসেম্বর ২০২৫ মাসে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত জিডির সূত্র ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ৬৭টি (সাতষট্টি) হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ৪৫,৬০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
অদ্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ মাননীয় অধিনায়ক মহোদয় নিজ হাতে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭৫টি অভিযোগের সন্তোষজনক সমাধান প্রদান করা হয়েছে। একই সঙ্গে WhatsApp ও Messenger থেকে প্রাপ্ত ৯৫টি অভিযোগেরও সফল সমাধান করা হয়। এই সময়ের মধ্যে ২টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার, বিভিন্ন অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সেবা প্রদান করা হয়।

হারানো মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক মহোদয় বলেন,
“জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পেলে আমরা আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর আইনি সেবা দিতে সক্ষম হবো।”

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights