• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে রুবেল হত্যারকারীদের ফাঁসীর দাবীত বাস্তহারাবাসীর মানববন্ধন

Byadmin

এপ্রিল ৯, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বাস্তহারা বাসিন্দা রুবেল হত্যায় জড়িতদের ফাঁসী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাস্তহারাবাসী।

বুধবার বিকালে গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন বাস্তহারা কলোনির সামনে গাজীপুর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসী দাবি করে বক্তব্য দেন, নিহতের স্ত্রী শশি আক্তার, মা পেয়ারা বেগম, ভাই জিয়া,বাস্তহারাবাসী নজরুল ইসলাম,শাহজাহান, নুরা মিয়া,শাহ আলী,হারুন মিয়া, রেখা বেগম, বৃষ্টি আক্তার, সিলত বেগম, নারগিস আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে এঘটনায় জড়িত ৪ জন আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights