• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Byadmin

জুন ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিব্র যানজট প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার ৬ জুন সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় গিয়ে এমনটাই দেখা যায়।

বৃহস্পতিবার সকাল থেকেই  চন্দ্রা এলাকায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়ে যায়। ফলে রাত থেকে চন্দ্রা নবীনগর, চন্দ্রা চৌরাস্তা, চন্দ্রা মির্জাপুর সড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের ‍সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের থেকে ছেড়ে আসা পশুবাহী গাড়ি।

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তবে আজও পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক পিকআপ মোটরসাইকেলযোগে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

পশুবাহী গাড়িচালক জানান, নওগাঁ থেকে গরু নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসি। তবে রাস্তায় এত যানজট সকাল ৯টায় কালিয়াকৈর পৌঁছালাম। জানি না কখন ঢাকায় পৌঁছাতে পারব।

এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার উপরিদর্শক শাহিন জানান, সড়কে যাত্রীর সংখ্যা বেশি ও গণপরিবন সড়কের উপর যাত্রী উঠানামা করে যার কারণে এ যানজট সৃষ্টি হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights