• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি, কাল থেকেই প্রশিক্ষণ শুরু

ByShirso aparadh

জুন ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও পরিস্থিতি অবনতির আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সোসাইটি অব মেডিসিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগামীকাল থেকেই এ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় রিএজেন্ট ও স্যালাইনের মজুত নিশ্চিত করতে অতিরিক্ত সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেঙ্গুর উৎস নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করা হবে এবং মশক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম তারা পরিচালনা করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights