• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সক্রিয়: ববি হাজ্জাজ

Byadmin

এপ্রিল ২১, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন:

ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা ভিশনে দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত রূপকল্প অনুযায়ী শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করার ওপর জোর দেওয়া হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্যও একই—সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার ধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা একটি কার্যকর মাধ্যম। এ খাতের কার্যক্রম আরও বিস্তৃত ও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ানোর ওপরও জোর দেন।

সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং প্রতিমন্ত্রীর কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights