• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

Byadmin

মার্চ ১২, ২০২৬

রাশেদুল ইসলাম, জামালপুর :
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। একই মামলায় অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফারুক হোসেন, মুনছুর আলী এবং ফেরদৌস হোসেন। তারা সবাই পাকুল্যা মধ্যেপাড়া গ্রাম, জামালপুর সদর এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই এলাকার জাহিদুল ইসলাম-কে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দেন।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে মেছেরচোরা মোড়, জামালপুর সদর এলাকায় ভুক্তভোগীর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা।

ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights