• মঙ্গল. জুলা ২৮, ২০২৬

জাতীয় নজরুল সমাজের সদস্য-সচিব আজাদ ইসলাম হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

ByShirso aparadh

জুলা ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নজরুল সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সদস্য-সচিব, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সহ-প্রধান সম্পাদক, জিবি মেম্বার ও এফবিসিসিআই-এর সদস্য জনাব আজাদ ইসলাম কিডনিতে পাথরজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ৫ জুলাই তিনি কিডনির পাথর অপসারণের জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি হাসপাতাল)-এর কেবিন ব্লকের ২১৮ নম্বর কক্ষে ভর্তি হন। তিনি অধ্যাপক ডা. এটিম আমানুল্লাহ-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আগামী বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক জনাব সাইফুল ইসলাম তার চিকিৎসা ও সার্বিক বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন। এ সময় যারা হাসপাতালে এসে খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সকলের প্রতি তিনি ও তার পরিবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজাদ ইসলামের আকস্মিক অসুস্থতায় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

দৈনিক শীর্ষ অপরাধ পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন সবাই আজাদ ইসলামের জন্য দোয়া করেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারও কর্মময় জীবনে ফিরিয়ে আনেন।

আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights