• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

Byadmin

ফেব্রু. ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সামির আহমেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। বাকি আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সামিরের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সামির আহমেদের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং তিনি ইনহেলেশন ইনজুরিতে ভুগছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে ভর্তি থাকা অন্য ছয়জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন দগ্ধ হন। গুরুতর আহতদের দ্রুত ঢাকায় স্থানান্তর করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights