• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কোচিং বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরি-সেলিম ভুইয়া

Byadmin

এপ্রিল ৫, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন।।

কোচিং বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষক নেতা ও কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এর আগে গতকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬),কুমিল্লায়,পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অংশীদারদের একটি মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার ঘোষণা করেন। তারপরই
নিজের ফেসবুক স্ট্যাটাসে শিক্ষক নেতা ও এমপি অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন , শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করতে হলে প্রথমেই শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে। শুধু কোচিং বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না; বরং শিক্ষকদের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে তারা আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক সমাজকে প্রাধান্য দিতে হবে এবং তাদের দাবি-দাওয়া বাস্তবসম্মতভাবে বিবেচনা করা প্রয়োজন।ফ্যাস বুকের এমন স্ট্যাটাস সম্পর্কে অধ্যক্ষ সেলিম ভুইয়ার সাথে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি তাঁর বক্তব্যে শিক্ষকদের সু্যোগ সুবিধা বৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights