• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কিশোরগঞ্জের এমপি মেহেরপুরে গ্রেফতার

Byadmin

মার্চ ২৪, ২০২৫

মেহেরপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আফজাল সু কোম্পানির স্বত্বাধিকারী আফজাল হোসেনকে সোমবার ভোর ৩ টার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আফজাল হোসেনকে আশ্রয় দেওয়ায় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামুন আফজাল সু কোম্পানির একজন কর্মচারী।
দৈনিক শীর্ষ অপরাধ মেহেরপুর জেলা প্রতিনিধির সাক্ষাতে
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সাবেক এমপির অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকালের মধ্যেই আটক আফজাল হোসেনকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের একটি সূত্র জানায়, সোমবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল আফজাল হোসেনের। এ উদ্দেশ্যে সীমান্ত এলাকার একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিও করেছিলেন তিনি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights