• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এডভোকেট সাবেরা আলাউদ্দিন কুমিল্লা থেকেসংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

Byadmin

মার্চ ৩, ২০২৬


।। কুমিল্লা থেকে নিজস্ব প্রতিনিধি।।
এডভোকেট সাবেরা আলাউদ্দিন (হেনা) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি ( ২০১০–২০২০) কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে জেলা পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৬৩ সালের ৯ জানুয়ারি কুমিল্লা শহরের ধর্মপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন সাবেরা আলাউদ্দিন। তাঁর বাবা সাবেক সেনা কর্মকর্তা মরহুম জাকির হোসেন। তিনি কুমিল্লা ময়নামতি কেন্টনমেন্টে কর্মরত থাকায় ক্যান্টনমেন্টেই শৈশব ও কৈশোর জীবন কাটে সাবেরা আক্তার ( হেনা) “র। ফলে ছোট বেলা থেকেই সুশৃঙ্খল ও নীতি নৈতিকতায় জীবন গড়ে তোলেন সাবেরা বক্তার ( হেনা)। তিনি কেন্টনমেন্ট হাইস্কুল থেকে এসএসসি, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৬ সাল থেকে ঢাকা বারের সদস্য হিসেবে নিবন্ধিত। বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র মূলক মামলায় আইনি সহায়তায় তিনি যুক্ত ছিলেন।
তাঁর স্বামী মরহুম আলাউদ্দিন আহমেদ ছিলেন বিএনপি ও যুবদলের একজন ত্যাগী ও সংগ্রামী নেতা। ২০০৮ সালে ততকালীন বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মইনুদ্দিন – ফখরুদ্দিন এর মিথ্যা মামলায় দীর্ঘ দিন কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়ে বের হবার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। সেই কঠিন সময়ের পর দলীয় নেতৃত্বের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি অনুপ্রেরণায় সাবেরা আলাউদ্দিন সক্রিয়ভাবে রাজনীতিতে আত্মনিয়োগ করেন এবং দলীয় কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে আসছেন।
তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও কুমিল্লা অঞ্চলে প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সংগঠন, নারী সমাবেশ ও কর্মী সমন্বয়ে কৌশলগত ভূমিকা পালন করেন বিএনপি নেত্রী এডভোকেট সাবেরা আলাউদ্দিন।
রাজনীতির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সেবা মুলক সংগঠন এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। অসহায় নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা, শিক্ষা বিস্তার এবং সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সচেতনতা কার্যক্রমে যুক্ত আছেন সাবেরা আলাউদ্দিন।
দলীয় হাই কমান্ড ও জেলার নেতা কর্মীদের উপর আস্থা রেখেই কুমিল্লা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট সাবেরা আলাউদ্দিন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা, দল যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি সততা, নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন সাবেরা আলাউদ্দিন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল সংযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে অনেকেই মনে করছেন, সংরক্ষিত নারী আসনে তিনি শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights