• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Byadmin

মার্চ ৩০, ২০২৬
বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়তে উজিরপুরে সাংবাদিকদের সম্পৃক্ততা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা জোরদার ও সাংবাদিকদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বাল্যবিবাহমুক্ত উপজেলা গঠনের লক্ষ্য নিয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টায় উজিরপুর এপি অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং সঞ্চালনা করেন সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম। সভায় স্থানীয় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার হোসেন, বি এম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য মোঃ নুরুল ইসলাম, খলিলুর রহমান, আহাদ সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আঃ রহিম, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, সদস্য বিপ্লব আজাহারী, জিএম আকাশ। এছাড়াও সাংবাদিক কমল পুলক, মোস্তফা জামান সুমন বালী, মেহেদী হাসান ভুইয়া, সোহাগ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে সিলভিয়া ডেইজি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এ সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও বলেন, মাঠপর্যায়ে চলমান কার্যক্রমকে শক্তিশালী করতে মিডিয়ার সহযোগিতা অপরিহার্য।

সঞ্চালকের বক্তব্যে মোঃ রাকিবুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন। এ ক্ষেত্রে সাংবাদিকরা সত্য তুলে ধরার মাধ্যমে জনমত তৈরি করতে পারেন, যা পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি।” তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক প্রতিবেদন বেশি করে প্রকাশ করেন।

সভায় বক্তারা একমত পোষণ করেন যে, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলে একযোগে কাজ করলে উজিরপুরকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights