• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সোনারগাঁওয়ের খিদিরপুরে হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন‎

Byadmin

অক্টো. ২১, ২০২৫

মো ওসমান গনি, ‎সোনারগাঁও (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি:

‎ জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের কাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় অত্যন্ত উৎসাহের সাথে হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটি চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা জাপানে কাজ করার ক্ষেত্রে ভাষাগত সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে পারবে, যা তাদের আন্তর্জাতিক চাকরি বাজারে প্রতিযোগিতায় টিকতে সাহায্য করবে। ২১ অক্টোবর মঙ্গলবার হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি এবং এ প্রতিষ্ঠানের পরিচালক আলমগীর হোসেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবুল, এবং হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের অপর একজন পরিচালক, আরিফ সরদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে জাপানি ভাষার শিক্ষার গুণগত মান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়, যা এই কেন্দ্রের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights