• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Byadmin

মে ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাট এলাকায় সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার (২ মে) সকাল ১১টায় তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। ধারণা করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে সুরমা নদীর তীরবর্তী এলাকায় বন্যা ঝুঁকি কমবে এবং নগরীর সৌন্দর্যও বাড়বে।

এর আগে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights