• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা করলেন সাংবাদিক ও মানবাধিকার নেত্রী নাহিদা আক্তার লাকী

Byadmin

নভে. ৮, ২০২৫

নাহিদা আক্তার লাকি, খুলনা :
খুলনা নিউ মার্কেটের গ্র্যান্ড দরবারে সাংবাদিক ও মানবাধিকার নেত্রী নাহিদা আক্তার লাকীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় অনুষ্ঠিত এই সভায় খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিদা আক্তার লাকী। তিনি বলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তারা যেন কোনোভাবে নির্যাতনের শিকার না হন। সত্যের পথে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সাংবাদিকতার আসল লক্ষ্য। সাংবাদিকতা ও মানবাধিকারের নামে কেউ যেন দুর্নাম না করে—এ বিষয়েও তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

দৈনিক লোকালয় পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ হানিফ বলেন, “সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। সত্য প্রকাশের পথে সাংবাদিকরা যেভাবে নিরলসভাবে কাজ করছেন, তা প্রশংসার যোগ্য। আমাদের প্রত্যেকের উচিত পেশাগত নীতিমালা মেনে সমাজের কল্যাণে কাজ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক লোকালয় পত্রিকার নির্বাহী সম্পাদক: মুহাম্মদ হানিফ। দৈনিক লোকালয় চিপ রিপোর্টার মোঃ বাবুল হাসান, দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার প্রতিনিধি নয়ন রায়, দৈনিক মেইল২৪.কম-এর জেলা প্রতিনিধি মোঃ বোরহান কবির, দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ সামিউল আলিম (ফাহিম) সহ খুলনার আরও গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং মানবাধিকারের সুরক্ষার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা সমাজে ন্যায়, সত্য ও মানবতার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights