• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে ডিসি বদলি, নতুন নিয়োগে চমক

Byadmin

এপ্রিল ১৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল এনে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে নতুন নিয়োগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে।

প্রশাসনিক এই রদবদলকে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights