• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও জানান প্রেস সচিব।

উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রিয়াদে অগ্নিকাণ্ড: পরিবারের মতামতের ভিত্তিতে দাফনের ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights