• মে ২৬, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রামিসা হত্যা: সোহেল ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

ByShirso aparadh

মে ২৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (২৫ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক-এর আদালতে উপস্থাপন করা হবে। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights