• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মাটিরাঙ্গায় ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র উদ্ধার

ByShirso Aparadh

জুন ২৫, ২০২৬

.

মাসুদ রানা জয়, পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) বিশেষ টহল দল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিরাঙ্গা জোন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights