• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টি থেকে দেশি-বিদেশি মদসহ ৬ জন গ্রেফতার

Byadmin

এপ্রিল ১৮, ২০২৬

গাজী আবুবকর সিদ্দিক, গাজীপুর |

গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা-এ গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক যৌথ অভিযানে দেশি-বিদেশি মদ ও বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ৩২/২০২৬)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গাজীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও মো. ফয়সাল। অভিযানে সহযোগিতা করে র‍্যাব ও পুলিশ সদস্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের নলজানি এলাকায় অবস্থিত ওই রিসোর্টে চলমান একটি ডিজে পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় রিসোর্টের কনফারেন্স কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১০১ ক্যান বিয়ার (প্রায় ৩৩.৩৩ লিটার) , অ্যাবসোলিউট ভোদকা ৩ বোতল , এমডিএমএ (এক্সটাসি) ৯ পিস (৫.৫ গ্রাম) , কুশ ৫ গ্রাম , ক্যানাবিস চকলেট ১৬৫ গ্রাম

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, “Art X” নামে একটি ব্যানারে এই পার্টির আয়োজন করা হয়েছিল এবং অংশগ্রহণকারীদের মধ্যে মাদক সরবরাহ করা হচ্ছিল।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১. জাহিদুল আলম জয় (৩৪), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- হেলেনা জাহাঙ্গীর, গুলশান-২, ঢাকা ২. ফয়জুল ইসলাম খান লাবিব, পিতা- মো. নজরুল ইসলাম খান, মাতা- ফেরদৌসী আরা পলি, কাফরুল, ঢাকা ৩. ইফতিয়ার কাসেম চালী (৩০), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত সেলিনা আক্তার, বসুন্ধরা, ঢাকা ৪. জিহাদ আহম্মেদ রাফি (১৯), পিতা-মৃত আক্তার হোসেন, মাতা- রুমা বেগম, জয়দেবপুর, গাজীপুর ৫. রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), পিতা- আবু হাসান চৌধুরী, মাতা- ডলি খন্দকার, দক্ষিণ বাড্ডা, ঢাকা ৬. মো. আবির হোসেন (২৩), পিতা- মো. জলিলুর রহমান, মাতা- মিলু খান, বসুন্ধরা, ঢাকা (স্থায়ী- পিরোজপুর)

স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই রিসোর্টে এ ধরনের ডিজে পার্টির আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানটি ভাড়া নেওয়া হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights