• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বেতন বঞ্চিত মাদ্রাসা শিক্ষকদের সুখবর, শিগগিরই মিলবে বকেয়াসহ বেতন: শিক্ষামন্ত্রী

ByShirso Aparadh

জুন ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসাসহ দীর্ঘদিন বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বকেয়া পরিশোধের পাশাপাশি নিয়মিত বেতন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) অধিভুক্ত ফাজিল ও কামিল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রয়োজনের ভিত্তিতে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে আগামী জুলাই থেকেই এসব শিক্ষকের বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ১ হাজার ৪০০–এর বেশি মাদ্রাসা শিক্ষক এখনও বেতন পাননি। সরকার এ সংকট নিরসনে কাজ করছে এবং পূর্বের বকেয়াসহ নিয়মিত বেতন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে।

ইসলামি শিক্ষাকে কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

এবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের বিভিন্ন নীতিগত পরিবর্তনের কারণে জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চলছে।

অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights