• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিএনপি নেতা মরহুম এম এ রহমান মল্লিক এর কবর যিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন।

Byadmin

সেপ্টে. ২৫, ২০২৫

আহম্মেদ শাকিল এম এ:

১৯৯১ সালে ধানের শীর্ষ নিয়ে বরিশাল ২ থেকে নির্বাচন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মেজর জিয়াউর রহমান এর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা মরহুম এম এ রহমান মল্লিক। বিএনপির প্রতিষ্ঠা সময় থেকে উজিরপুরে সংগঠন গড়ে তুলতে যারা ভুমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

২৪ সেপ্টেম্বর এক রাজনৈতিক জনসংযোগ এর মধ্যে মরহুম এম এ রহমান মল্লিক এর কবর যিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি জনাব দুলাল হোসেন। বরিশাল -২ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাবেক তুখোড় ছাত্রনেতা, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেন তার নিজ জন্মস্থান উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মরহুম এম এ মল্লিক এর করব যিয়ারত করেন এ সময়ে এলাকায় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিল। জনাব দুলাল হোসেন মরহুম এর রুহের মাগফেরাত কামনা করেন এবং সকলের জন্য দোয়া চান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights