আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বাদ যোহর থেকে গাজীপুর খাঁন সরকারি বহুমুখী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলের উদ্বোধনী কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ জুনায়েদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মরহুম শিরু মিয়া হাজীর সুযোগ্য সন্তান মোহাম্মদ বাবুল মিয়া।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন, পীরে কামেল মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।
ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন কুয়াকাটার বিশিষ্ট আলেম মুফতি হাবিবুর রহমান মিসবাহ। এছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁর হযরত মাওলানা ছানাউল্লাহ নূরী; বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম; এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা মুজাহিদ কমিটির সাবেক সভাপতি মরহুম শিরু মিয়া হাজীর বড় ছেলে মোহাম্মদ স্বপন সওদাগর
তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ছবির হোসেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, নারান্দিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি হাজ্বী মোয়াজ্জেম হোসেন,অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলটি পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস থানার সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম। পুরো আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখা।
