নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম থেকে শহর, বন্দর এলাকা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল পর্যন্ত বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও আনসার বাহিনীর সদস্যরা গ্রাম ও শহরে সম্মিলিতভাবে কাজ করেছে। দুর্যোগকালেও মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করেছে বাহিনীটি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আনসার বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগের পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এর আগে সকাল ৯টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন। পরে মিলনায়তনে যোগ দিয়ে তিনি দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনেন।
