• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

Byadmin

ফেব্রু. ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এ আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, আগামী ঈদুল ফিতর-এর আগেই পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প হিসেবে) ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রায় পাঁচ কোটি পরিবারকে ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি ও ভর্তুকির সুবিধা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডার প্রস্তুত, উপকারভোগী তালিকা চূড়ান্তকরণ, প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা এবং বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী হবে এবং প্রকৃত উপকারভোগীরা দ্রুত ও নির্ভুলভাবে সহায়তা পাবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights