নিজস্ব প্রতিবেদক:
চলমান এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁসের যে প্রচারণা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।” তিনি অভিযোগ করেন, কোনও ধরনের ফ্যাক্টচেক ছাড়াই একটি রাজনৈতিক দল এ বিষয়ে ভিত্তিহীন বক্তব্য দিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল -এর পক্ষ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হতাশাজনক।’
এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক এক বিবৃতিতে দাবি করেন, গত ২০ এপ্রিল থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি সরকারের উদাসীনতায় শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চক্র অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে।
অন্যদিকে, (ডিএমপি) জানিয়েছে, প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের যুগ্ম কমিশনার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির ভুয়া প্রচারণা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
