• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন

ByShirso Aparadh

জুন ২৮, ২০২৬


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌহিদ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পেয়েছেন। এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পদোন্নতি পেয়ে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসি এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসিতে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসি এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা), সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights