• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার

Byadmin

এপ্রিল ২২, ২০২৬

মাহমুদুল হাসান:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এদিনের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ইতোমধ্যে নির্দেশ দিয়েছে, সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া বাড়ানো যাবে না। সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির ফলে পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়ে গেছে।

পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে মালিক সমিতি।

উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights