• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দ্বিতীয় যমুনা বহুমুখী সেতুর দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

Byadmin

মে ৯, ২০২৬

রাশেদুল ইসলাম:

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ ও আধুনিক করার দাবিতে জামালপুরের মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার শারিয়াকান্দি পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় প্রতিদিন হাজারো মানুষ নৌকা ও ফেরিঘাট নির্ভর যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শারিয়াকান্দি নৌকাঘাটে দীর্ঘ সময় অপেক্ষা, যানজট ও দুর্ঘটনার ঝুঁকির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

বক্তারা আরও বলেন, জামালপুর-মাদারগঞ্জ-শারিয়াকান্দি-বগুড়া রুটে একটি আধুনিক ‘ওয়াই-টাইপ ব্রিজ’ নির্মাণ সময়ের দাবি। এ সেতু বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন, কৃষিপণ্য পরিবহন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

মানববন্ধন থেকে দ্রুত জরিপ, সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং আধুনিক নকশা প্রণয়নের কাজ শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান বক্তারা।

তারা বলেন, নৌকা ও ফেরিনির্ভর যোগাযোগ ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। তাই টেকসই ও আন্তর্জাতিক মানের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights