• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

Byadmin

মার্চ ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যান্য দেশের মতো কিছু চাপ থাকলেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট তৈরি হয়নি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দামে এখনও পার্থক্য রয়েছে। এ অবস্থায় অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করার পরিকল্পনা নেই।

সংবাদ সম্মেলনে সরকারের এক মাসের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যও তুলে ধরা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights