• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সৌদি আরবে ১৪৪৭ হিজরি রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

Byadmin

ফেব্রু. ১৮, ২০২৬

অনলাইন ডেস্ক :
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে দেশটির সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এর ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ রাত থেকেই দেশজুড়ে মসজিদগুলোতে এশার নামাজের পর তারাবির জামাত অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ইসলামি মাস গণনা করা হয়। শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা গেলে পরের দিন থেকেই রমজান শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ চাঁদ দেখা যাওয়ায় ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা।
উল্লেখ্য, সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই তারিখে রোজা শুরুর ঘোষণা দিতে পারে। তবে বিভিন্ন দেশে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর তারিখ নির্ধারিত হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights