
শাহজালাল সাইফুল :
দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত এবং কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আর নেই। শনিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তাদের উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
সেলিমা আহমেদ ছিলেন নারী উদ্যোক্তাদের সংগঠন -এর প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি -এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক নেতৃত্ব বিকাশে তার অবদান সর্বমহলে প্রশংসিত।
রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার কর্মময় জীবন দেশের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেলিমা আহমেদের মৃত্যুতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করুন, তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।
আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা, ওয়া আফিহা, ওয়া’ফু আনহা। আমিন।
