• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংসদে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবী জানান ড. মোশাররফ ।।

Byadmin

এপ্রিল ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য সংসদে দাবী জানিয়েছেন প্রবীন রাজনীতিবিদ, কুমিল্লা -১ দাউদ কান্দি, মেঘনা আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ (৬ এপ্রিল, সোমবার) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ড. মোশাররফ বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান থেকে কুমিল্লা জেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বহুদিন যাবত কুমিল্লা কে বিভাগ করার জন্য বৃহত্তর কুমিল্লা বাসী দাবী করে আসছে। বিগত সৈরাচার সরকার ও এই কুমিল্লা কে বিভাগ ঘোষণার পরিকল্পনা করেছিল,কিন্তু অত্যন্ত অগ্রহণযোগ্য ও হাস্যকর যোক্তি তোলে কুমিল্লা কে কুমিল্লা নামে নয়, অন্য নামে বিভাগ ঘোষণা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু কুমিল্লা বাসী দলমত নির্বিষেসে তার প্রতিবাদ জানায়, ফলে কুমিল্লা বিভাগ আর বাস্তবায়ন হয়নি। ড. মোশাররফ বলেন, মাননীয় স্পীকার আপনার মাধ্যমে এই মহান সংসদে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবী জানাচ্ছি। এটা কুমিল্লাবসীর প্রানের দাবী।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights