• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার

Byadmin

সেপ্টে. ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সানোয়ার জাহান ভূঁইয়া। রোববার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে একই মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে তিনি শ্রমিকদের কল্যাণ ও কর্মসংস্থান বাড়াতে কার্যকর উদ্যোগ নেবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights