• সোম. জুন ১৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

Byadmin

এপ্রিল ৭, ২০২৬

রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেফতার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য তাকে রিমান্ডে নেওয়া জরুরি ছিল।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরে লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে লালবাগের আজিমপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী আশরাফুল ফাহিম গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই মামলা দায়ের করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর নির্দেশে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের পরিকল্পনায় এ হামলা চালানো হয়। মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights