• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাজধানীর কলাবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, আটক ঘাতক

ByShirso aparadh

আগ ২, ২০২৬

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কাঁঠালবাগানের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে হৃদয় ওরফে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় শাশুড়ি ফিরোজা মেয়ের পক্ষ নিলে ক্ষিপ্ত হয়ে শিপন স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর কলাবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, আটক ঘাতক

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights