• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।

প্রধানমন্ত্রী জানান, অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার আওতায় আনা এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষ একমত হয়েছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে হবে, যাতে কর্মীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় তার অঙ্গীকার প্রশংসনীয়। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মীর প্রয়োজন রয়েছে, তবে তাদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শ্রমিকদের শোষণ, দুর্ব্যবহার কিংবা ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়ম বন্ধে উভয় দেশকে যৌথভাবে কাজ করতে হবে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার মাধ্যমে দুই দেশের চাহিদা পূরণের পাশাপাশি শ্রমিক ও তাদের পরিবারের স্বার্থও সুরক্ষিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights